Posted on Leave a comment

স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত স্কুলে আসেন আমাদের শিকদার ভাই

স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত স্কুলে আসেন আমাদের শিকদার ভাই। কিছুদিন যাবত তিনি তাঁর ছেলে মোহাম্মদ মুসাকেও সঙ্গে করে নিয়ে আসেন। মুসা স্থানীয় একটি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করেন, মাদ্রাসাতেই থাকেন।

শিকদার ভাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার গুরুত্ব বোঝেন, তাই মাদ্রাসার প্রধান হুজুরের সঙ্গে কথা বলে রাতে দুই ঘন্টা ছুটির বন্দোবস্ত করেছেন।

শিকদার ভাইয়ের ছেলেও পড়াশোনায় বেশ মনোযোগী, আমরা তাকে একটা প্রাক প্রাথমিক বই দেয়ার সিদ্ধান্ত নেই।সিদ্ধান্ত মোতাবেক পিতা তাঁর পুত্রের হাতে বই তুলে দিচ্ছেন… ☘️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *