Category: Blog

Your blog category

  • স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত স্কুলে আসেন আমাদের শিকদার ভাই

    স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত স্কুলে আসেন আমাদের শিকদার ভাই

    স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত স্কুলে আসেন আমাদের শিকদার ভাই। কিছুদিন যাবত তিনি তাঁর ছেলে মোহাম্মদ মুসাকেও সঙ্গে করে নিয়ে আসেন। মুসা স্থানীয় একটি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করেন, মাদ্রাসাতেই থাকেন।

    শিকদার ভাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার গুরুত্ব বোঝেন, তাই মাদ্রাসার প্রধান হুজুরের সঙ্গে কথা বলে রাতে দুই ঘন্টা ছুটির বন্দোবস্ত করেছেন।

    শিকদার ভাইয়ের ছেলেও পড়াশোনায় বেশ মনোযোগী, আমরা তাকে একটা প্রাক প্রাথমিক বই দেয়ার সিদ্ধান্ত নেই।সিদ্ধান্ত মোতাবেক পিতা তাঁর পুত্রের হাতে বই তুলে দিচ্ছেন… ☘️

  • পবিত্র রমজান মাসে আমাদের নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমেছে

    পবিত্র রমজান মাসে আমাদের নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমেছে

    পবিত্র রমজান মাসে আমাদের নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমেছে। আমরা স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের ব্যস্ততা অনুধাবন করতে পারি। তবে এরপরও নানা ব্যস্ততার মাঝেও যে সকল শিক্ষার্থী নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে বিদ্যালয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।